প্রধান খবর

হজ পালনে সৌদি আরবের পথে ব্যবসায়ী সোহাগ, মন্ত্রীর কুশল বিনিময়

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন।

বুধবার (১৩ মে) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন। 

এ সময় দেশবাসী, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ ও নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করে  ব্যবসায়ী  আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, মহান আল্লাহ যেন আমার হজ কবুল করেন। আল্লাহর ঘর কাবাঘরে গিয়ে যেন তাকে রাজি-খুশি করতে পারি। এবং পবিত্র হজ পালন শেষে  সুস্থভাবে যেন দেশে ফিরতে পারি সেই দোয়া চাই।

এদিকে বিমানবন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের খোঁজখবর নেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এসময় তিনি ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ সোহাগ সহ হজ যাত্রীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। সবশেষে তিনি সবার জন্য দোয়া করেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, খুব শিঘ্রই তিনি হজ পালন করবেন। আগামী ১৮ মে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।

প্রসঙ্গত, আলহাজ্ব মোহাম্মদ সোহাগ দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com