Box-2

আখাউড়ায় খরমপুর দরবার শরীফের ওরসে মোহাম্মদ সোহাগের অংশগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর দরবার শরীফে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প‌তিবার (১৩ আগস্ট) সকাল ৭টায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে দারুল ইশক্ হুসাইনিয়া খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ তাঁর তিন পুত্রসহ অংশ নেন। এ সময় আমানুল্লাহ মস্তান সাহেবের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জের আশেকান-জাকেরানদের পক্ষ থেকেও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হোসাইন মোহাম্মদ কোরবান মস্তানসহ আরও অনেকে অংশ নেন।

অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন, “আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করা যাবে না। এখানে আদব ও ভক্তির সঙ্গে জিয়ারত করতে হবে।”

তিনি বলেন, “জিয়ারতকারী সবাইকে আল্লাহ পাক দয়া ও রহমতের নজরে রাখুন। হযরত শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.)-এর উসিলায় আল্লাহ পাক যেন সবার মনের আশা পূরণ করেন—এটাই আমাদের দোয়া।”

মোহাম্মদ সোহাগ আরও বলেন, “ওরসের শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত আশেকান-জাকেরানরা যেন সহিসালামতে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য আমরা দোয়া করছি। এ পবিত্র আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।”

১০ আগস্ট থেকে শুরু হওয়া খরমপুর দরবার শরীফের ওরস আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com