দুই এমপি ও জেলা পরিষদ প্রশাসকের সাথে রিয়াদের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ঘোষিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
সৌজন্য সাক্ষাৎকালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে ছিলেন অ্যাডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল রানা।
সাক্ষাৎকালে দুই সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক নবগঠিত সদর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও সদস্যকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দেন।
তারা বলেন, তরুণরা ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দায়িত্বশীল ভ‚মিকা পালন করলে ক্রীড়াঙ্গনের কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। তৃণম‚ল পর্যায় থেকে খেলোয়াড়দের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সারাদেশে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তৃণম‚ল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও বিকাশের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলা ক্রীড়া সংস্থাকেও নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে।
এ সময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
মতামত দিন