Box-3

১৫ জন জাল ভোটারকে চিহ্নিত করেছি : নিরব রায়হান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে ভোট কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী ও এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। শনিবার (৩১ অক্টোবর) রাতে নির্বাচনে ভোট গণনার পর তিনি এ অভিযোগ করেন।

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, আমার একজন ভোটারকে ভোট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। কিন্তু সে কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। সে আর ভোট দিতে পারে নাই। এছাড়া আমার নির্বাচনী প্রচারণার ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। 

তিনি বলেন, রেড ক্রিসেন্ট নির্বাচনে সকাল থেকে খুব ভালো পরিবেশ ছিল। গেটের ভেতরে প্রার্থীর কোন লোক থাকতে পারবেনা, ভোট চাইতে পারবেনা- এমন নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেটা শুরুতে মানা হলেও পরে আর মানা হয়নি। কারও কারও উচ্চ আওয়াজের কারণে এটা মানা হয়নি। এক পর্যায়ে গেট পার হয়ে বুথের কক্ষে যাওয়ার অনুমতিও দেয়া হল। 

জাল ভোট দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টির পর ভেতরে আমার এজেন্টরা প্রায় ১৫ জন জাল ভোটারকে চিহ্নিত করে বের করে দিয়েছে। আমি নিজেও জাল ভোটারদের চিহ্নিত করেছি। সেসব ভোটাররা তাদের বাবার নাম বলতে পারেনা। 

গণতান্ত্রিক নির্বাচন দেখিনি উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনটা সিলেকশনের দিকে আগাচ্ছিল। আমাদের অটুট অবস্থানের কারণে নির্বাচন হয়েছে। এটা আমরা ইতিহাসের অংশ। তবে গণতান্ত্রিক অর্থে সেই নির্বাচন আমরা দেখিনি। ফলে এই সরকারের আমলে আমরা খুবই শঙ্কিত। 

প্রসঙ্গত, রেড ক্রিসেন্টের নির্বাচনে কার্যকরী নির্বাহী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, যিনি পেয়েছেন ১১০ ভোট।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com