Box-2

শ্রমিক আন্দোলনে নাশকতার ইন্ধন খতিয়ে দেখা হচ্ছে: এমপি আজাদ

নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের আন্দোলনে কেউ নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির ইন্ধন দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আজাদ বলেন, সোমবারের ঘটনার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। আন্দোলনের পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা শনাক্তে কাজ চলছে। 

তিনি বলেন, শ্রমিকদের ভালো থাকাই তাঁদের লক্ষ্য। ইতোমধ্যে মজুরি কমিশন গঠন করা হয়েছে। শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

নিজেও পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত জানিয়ে আজাদ বলেন, দক্ষতা অনুযায়ী কোনো কোনো শ্রমিকের বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা হতে পারে। মালিকেরা শ্রমিকদের দক্ষতা বিবেচনায় বেতন নির্ধারণ করেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com