Box-3

স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কারাগারে

নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবু নকীব মিরপুর-১ নৌপুলিশ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, আবু নকীব আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

মামলার বাদী নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী জাসমীন আহমেদ জানান, প্রেমের সম্পর্কের পর আবু নকীবের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর অভিযোগ, বিয়ের পর যৌতুকের দাবিতে আবু নকীব প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পরে তিনি জানতে পারেন, তাঁকে না জানিয়ে আবু নকীব একাধিক বিয়ে করেছেন।

জাসমীন আহমেদ জানান, এ ঘটনায় তাঁর দায়ের করা মামলায় আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় আবু নকীব পলাতক ছিলেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com