Box-3

ফের মহানগর জামায়াতের আমির জব্বার, জেলায় গিয়াস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আমির নির্বাচিত হয়েছেন। মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আবদুল জব্বার এবং জেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান গিয়াস।

সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে জেলা ও মহানগর শাখার আমির নির্বাচন করা হয়।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল জব্বার। নতুন সেশনেও তিনি একই পদে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান গিয়াস। গত সাংগঠনিক সেশনে জেলা আমিরের দায়িত্বে ছিলেন মুমিনুল হক।

নির্বাচিত দুই আমির আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের নেতৃত্ব দেবেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com