Box-2

মডেল মাসুদের বক্তব্যের পাল্টা জবাব দিলেন এমপি আজাদ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামানের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
৮ নভেম্বর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে মাসুদের বক্তব্যের প্রতিক্রিয়া জানান আজাদ।

সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের ঘটনায় গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর কেউ উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।

শ্রমিক অসন্তোষের সময়ে চেম্বারের এক সভায় মাসুদ বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন। আপনাদের টাকা না দিলে শ্রমিকদের বেতন ৩০ হাজার নয় শুধু ৪০ হাজার টাকা দিতে পারবো। আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন; শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দিবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী; অমুকের জন্মদিন; কাস্টমের অমুক টাকা; এনবিএআরের অমুক টাকা; যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না। আমাদের কোথায় টাকা দিতে না হয়। বছরে কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতে পারতাম।’

মাসুদের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।

ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় আজাদ বলেন, ‘কিছু কিছু বাক্য এসেছে প্রতিষ্ঠাবার্ষিকী, তারপরে জন্মদিন। আমি জানিনা এরকম কোনো টাকা পয়সা আমাদের দলকে বা দলের নেতৃবৃন্দকে দিতে হয় বলে আমাদের জানা নেই। যদি আসলে এরকম কোনো কিছু থাকে তাহলে আমি ওই নির্দিষ্ট ব্যক্তির কাছে একটু জানতে চাই যে, কারা চাচ্ছে তাদের নাম একটু মেনশন করে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ওদের বিরুদ্ধে প্রোপার ব্যবস্থা নেব। কিন্তু বেসিকেলি এরকম কথা বলা যাবে না।’

তিনি আরো বলেন, আর যে বাক্যটা শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি সেই বাক্যটার ইমপ্লিমেন্ট যদি করতে পারেন। আপনি আপনাকে দিয়ে শুরু করেন তারপর আমরা অন্যান্য যে মালিকপক্ষ আছে আমি সহ সবাইকে নিয়ে শুরু করবো। আপনি একটু উদাহরণ হন না। আপনি উদাহরন হলে আমরা আপনার পেছন পেছন হাটবো।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com