প্রধান খবর

সেলিম ওসমানকে খুঁজতে ডিবি পুলিশের হানা

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে ধরতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  এ সময় সেলিম ওসমানকে কারখানায় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামে পোশাক কারখানায় এই অভিযান চালানো হয়। তবে বিষয়টি শুক্রবার প্রকাশ্যে এসেছে।

 বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, ‘কয়েক দিন ধরেই আলোচনা চলছিল সেলিম ওসমান নারায়ণগঞ্জের ফতুল্লায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মাঝে মাঝে গোপনে আসেন। বৃহস্পতিবার সেলিম ওসমান ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে এসেছেন- এমন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সেখানে অভিযানে যায়। কিন্তু সেলিম ওসমানকে সেখানে পাওয়া যায়নি। 
তার অবস্থান নিশ্চিত করা গেলে তাকে গ্রেফতার করা হবে।  ’

তিনি বলেন, সেলিম ওসমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলার তাকে গ্রেফতারে পুলিশ তৎপর।

এদিকে সেলিম ওসমানের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসেন। তারা নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।

এ সময় তাদের জানানো হয়, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকরা ছুটি শেষে চলে গেছেন। ভেতরে কেউ নেই। পরে ডিবির সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com