Box-2

ফতুল্লায় গভীররাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীররাতে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী  কার্যাললে  এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির টিনের তৈরি অস্থায়ী কার্যাললের সমানে অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারা দেয় এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।  এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী টিম কাজ করছে।

তিনি আরও বলেন,  আগুন লাগানো স্থানটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com