সাত রং সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন
সাত রং সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) শহরের পশ্চিম দেওভোগ পানির টাংকি স্কুল মাঠ সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনিছুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান (মুন্না), সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন সজিব, সহ সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ সজল সহ প্রমুখ।
দিনটিতে কেক কেটে এলাকার মরুব্বি, যুবক ও শিশুদের নিয়ে সংগঠনের সদস্যরা উদযাপন করেন। পরে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
মতামত দিন