নারায়াণগঞ্জ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেকয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ.এস.টি গার্মেন্টসের শ্রমিকরা। এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জ কুয়েত প্লাজার সামনে এই বিক্ষোভ করে তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

 আন্দোলনকারী শ্রমিকরা জানায়, এই পোশাক কারখানায় প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতেন। গত ৩-৪ মাসের বকেয়া বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে ঈদের আগে ছুটি দেয় মালিকপক্ষ ।  তবে ঈদের ছুটি শেষে শ্রমিকরা কর্ম ক্ষেত্রে যোগদান করার উদ্দেশ্যে গার্মেন্টসে আসলে  বন্ধ দেখে শ্রমিকরা ক্ষোভে ফুসে ওঠে ও সড়ক অবরোধ করে আন্দোলন করে। 

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, শ্রমিকদের বেতন ও বোনাস না দিয়ে মালিকপক্ষ রাতের আধারে মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ কারণে শ্রমিকরা অবরোধ করে আন্দোলন করছে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করবোই।

 বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করে। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com