নারায়াণগঞ্জ

শ্রমিক নেতা সেলিম মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া আসামি সেলিম মাহমুদ এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য পদেও রয়েছেন। দুটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান কালবেলাকে বলেন, সম্প্রতি রূপগঞ্জে রবিন টেক্সটাইলে শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘষের্র ঘটনায় দুটি মামলা হয়েছে। সেই মামলায় গত ১৬ এপ্রিল ফতুল্লার বাসা থেকে তাকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। 

তিনি আরও বলেন, দুটি মামলার মধ্যে পুলিশের করা মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। এছাড়া কারখানা মালিকপক্ষের করা অপর মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করলে  আদালত রিমান্ড নামঞ্জুর করেছেন। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফতুল্লার নিজ বাসা থেকে সেলিম মাহমুদকে আটক করে যৌথ বাহিনী। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গত ৯ এপ্রিল রূপগঞ্জের রবিনটেক্স বাংলাদেশ লিমিটেডে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com