নারায়াণগঞ্জ

সোনারগাঁয়ে যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন ও বিতাড়িত করার অভিযোগ

সোনারগাঁয়ে যৌতুকের টাকা না পেয়ে বর্ষা আক্তার মিম (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বরাবো খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন বর্ষা আক্তার মিম। বর্ষা আক্তার মিম উপজেলার বরাবো খিদিরপুর এলাকার কবির ভুইয়ার মেয়ে। 

বর্ষা আক্তার মিম জানান, গত বছরের ৭ জুন তার সঙ্গে রাজধানীর ডেমরা থানার রসূলনগর এলাকার মিজানুর রহমানের ছেলে আবিদুর রহমান জয়ের ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় তার বাবা আবিদুর রহমান জয়কে নগদ ৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকার আসবাবপত্র প্রদান করেন। গত কয়েকমাস ধরে আবিদুর রহমান জয় ও তার মা বদরুন নেছা বীনা ও ছোট ভাই আবিদুর রহমান দূর্জয় মিলে বর্ষা আক্তার মিমকে তার বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে আসছিল।

তিনি আরও জানান, গত ১০ এপ্রিল বর্ষা আক্তার মিমকে স্বামী আবিদুর রহমান জয় ও তার শাশুরি ও দেবর মিলে পুনরায় তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বললে বর্ষা টাকা এনে দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও শশুর বাড়ির লোকজন বর্ষার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বিতারিত করে দেয়। এ ঘটনায় বর্ষা মামলা দায়ের করায় স্বামী ও শশুর বাড়ির লোকজন তাকে হুমকি ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল রহমান বলেন, এ ঘটনায় আদালতে মামলা করেছেন বাদী। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com