রাজনীতি

ফ্যাসিস্ট খুনী ও আওয়ামীলীগকে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ বিএনপি

সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রভাবশালী বিএনপি নেতা জাকির খানের নির্দেশে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস আলম রাজীবের নেতৃত্বে ওয়ার্ড, ইউনিয়ন, জেলা ও মহানগর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ জেলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী তথা খুনী হাসিনা, ওসমান গং ও তার দোসরদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও গুপ্ত মিছিল প্রতিহত করতে সদা জাগ্রত ও প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস আলম ইসরাৎ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা শহীদ জিয়ার সৈনিকরা সদা জাগ্রত আছি দেশ ও জনগণের এই প্রজন্মের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে। স্বৈরাচারীর দোসররা যাতে কোনোভাবে না পারে দেশের পরিস্থিতিকে কোনো নগ্ন ষড়যন্ত্র বা নীল নকশা বাস্তবায়নের মাধ্যমে অস্থিতিশীল করতে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের মাটিতে বিএনপির জনপ্রিয় নেতা জাকির খানের নির্দেশে এস আলম রাজীবের নেতৃত্বে আমরা প্রস্তুত রয়েছে, তাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com