নারায়াণগঞ্জ

আড়াইহাজারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম সাগর হাসান (২৫)। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে সাগর হাসানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ কারাগারে প্রেরণ করা হবে। তাকে কোন মামলায় গ্রেফতার কার হয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com