সোনারগাঁয়ে বিষপানে চিকিৎসকের আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁয়ে নিজের বোনের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. রেদোয়ান অনিক (২৬) নামে এক এম.বি.বি.এস ডাক্তার।স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতে কোন এক সময় আত্নহত্যা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাত ৩ টায় তিনি মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এম.বি.বি.এস সম্পন্ন করেছিলেন। মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ থেকে এস.এস.সি ও পরবর্তীতে ঢাকায় থেকে লেখাপড়া শেষ করেন।
মঙ্গলবার ২২ এপ্রিল সকাল ৮টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন বলেন, পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন