বন্দরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় ওই কার্যালয় থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত পাঁচ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি নিয়ে গেছে দুদক। মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান ও শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দুদকের উপসহকারী পরিচালক মশিউর রহমান বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালানো হয়। গত পাঁচ বছরের উন্নয়নকাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে, সেসব কাজের আমরা তথ্য চেয়েছি। এখানে কোনও অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা, তা দেখতে এসেছি।’
অভিযান প্রসঙ্গে বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী শামসুর নাহার বলেন, দুদকের একটি দল আমার কার্যালয়ে এসেছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কী অবস্থা ও গত পাঁচ বছরের যেসব উন্নয়নকাজ হয়েছে, সেসবের বিষয়ে তথ্য জানতে চেয়েছে তারা। তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাজের তথ্য দেওয়া হয়েছে।

মতামত দিন