আড়াইহাজারে যুবলীগ নেতা রুবেল গ্রেপ্তার
আড়াইহাজারে যুবলীগ নেতা মো. রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে উপজেলার খাসকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের মৃত হাজী আব্দুল হাই মুন্সির ছেলে। তিনি মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমানের ছোট ভাই এবং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার খাসকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. রুবেল কে গ্রেপ্তার করে পুলিশ। এই যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর তার বিচারের দাবিতে আড়াইহাজার থানার সামনে বিক্ষোভ করেছে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সমর্থিত শত শত নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারের মেয়ের জামাতা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গ্রেপ্তার রুবেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন