নারায়াণগঞ্জ

সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অসুস্থ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।  

সোমবার (১৯ মে) বিকেলে সোনারগাঁয়ের এই শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।  

অসুস্থ শিক্ষার্থীরা হলেন - লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরুন নেছা নামে এক ছাত্রীকে বাড়ীতে পাঠানো হয়েছে।

বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। তার পরই একে একে ১০জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সাত জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহমিনা আক্তার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেকে পাঠানো হয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com