শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া ও খিচুরি বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়।শনিবার (৩০ মে) ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে গরীব দু:খিদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল হক চৌধুরী দিপু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শহীন, মহানগর বিএনপি নেতা শওকত ব্যাপরী, ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আওয়াল হোসেন মিঠু প্রধন, মহানগর সাইফুল হাসান বাপ্পি, সেলিম, মো. হান্নান ইসলাম, মো. জুম্মান আহমেদ শুভ, মো. লিটন, মো. শাকিল, মিলন, মো. সুমন, মো. লাভলু, মো. রাসেল, মো. সবুজ, অনব, মাহিন, মো. আকরাম হোসেন সহ প্রমুখ।
মতামত দিন