বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যত নিয়ে আমরা সবাই হতাশ : বিআরপি’র প্রধান উপদেষ্টা
বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) দলের প্রধান উপদেষ্টা ও জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যত কোথায় যাবে। আমরা সবাই কিন্তু আজ হতাশ। আমরা অনেক ভাবতেছি আবার সেই আগের পরিবেশ আসবে। এখনো পরিবর্তন হয়নি। আমি সেলিম প্রধান এখন পর্যন্ত আমার নিজের এলাকায় যেতে পারি না। আমি নিরাপদ বোধ করি না। আমার মত ব্যক্তি যদি নিরাপদ বোধ না করি তাহলে সাধারণ নাগরিক তারা কি করবে।
রোববার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, রূপগঞ্জে প্রায় সময় দুই দলের মারামারি চলে। পুরো দেশের মধ্যে রূপগঞ্জে সবচেয়ে বেশি খুন হয়েছে। কিছুদিন পর পর সেখানে গোলাগুলি-মারামারির ঘটনা ঘটে। বর্তমানে বড় দুই দলের লোকজন অর্থের জন্য মারামারি করে। টাকার ভাগাভাগি নিয়ে তারা মারামারি করে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে আমার অনুরোধ আজ অথবা কাল আপনাকে নির্বাচন দিতে হবে। সংস্কার করা অবশ্যই দরকার। তবে নির্বাচনেরও দরকার আছে।
অনেক নেতৃবৃন্দ কৌশলে রাজনীতিক পদ বাগিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি করার উপায় হচ্ছে একটা রাজনীতির দলে প্রবেশ করে একটা পদ বাগিয়ে নেবে। আর সেই পদ মানে ব্যবসা।

মতামত দিন