নারায়াণগঞ্জ

৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের নেতৃত্বে বাসার ও মেহেদী

বাংলাদেশ পুলিশ অফিসার্স  ৩৭ তম বিসিএস ব্যাচের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে  ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লা কে সভাপতি ও নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার  মো. মেহেদী ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

শনিবার (২ আগস্ট) রাজধানীর  ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। 

এছাড়াও উক্ত কমিটিতে শাহ মোস্তফা তারিকুজ্জামান (সহকারী পুলিশ সুপার, ডিএমপি) সিনিয়র সহ-সভাপতি, তৌফিক আহমেদ (সহকারী পুলিশ সুপার,ডিএমপি) এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, হুসাইন মোহাম্মদ ফারাবী (সহকারী পুলিশ সুপার,ডিএমপি) সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

বিষয়টি নিশ্চিত করেছেন  নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম।

কমিটি গঠনের পর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা মুক্তিযুদ্ধ ও জুলাই স্পিরিট কে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি ও সেক্রেটারি আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে নির্দেশনা দেওয়া হয়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com