নারায়াণগঞ্জ

চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল ও তরুণ দলের দুই নেতা আটক

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৬ আগস্ট) রাতে সিদ্দিরগঞ্জের ৬ ও ৪ নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদাবাজি সহ নানা অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবির) টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, চাঁদাবাজির অভিযোগে তোফা ও আসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com