নারায়াণগঞ্জ

বন্দরে হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত, আহত ২

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায় এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে আরও দুইজন।

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডাকাতরা নৌপথে এসে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতির চেষ্টা চালায়। টের পেয়ে এলাকাবাসী লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয়। এসময় এক ডাকাত হাত বোমা ছুঁড়লে সেই বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায়। আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রকিবুল হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com