নারায়াণগঞ্জ

শীতলক্ষ্যা থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার কুড়িপাড়া স্কুল মাঠসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে নদীর তীরে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে কাঁচপুর নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com