রাজনীতি

চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি নেতা রাজীবের জনসংযোগ ও ডিসির সাথে সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব কে মিথ্যা অভিযোগ দিয়ে ও ষড়যন্ত্র করে ফাঁসাতে ব্যর্থ হয়ে চাঁদাবাজরা মিথ্যা ষড়যন্ত্রমূলক অভিযোগের জবাবে গণসংযোগ করেছেন তিনি। রবিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষাড়া শহীদ মিনার ও বালুর মাঠ এলাকায় তিনি এ গণসংযোগ করেন তিনি। এ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে তিনি সাক্ষাত করেন। 

এ সময় তিনি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন, আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীতে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পরিবর্তিত একটি নতুন বাংলাদেশ গড়তে। আপনারা বৈধ লিজের কাগজবিহীন এবং মেয়াদোত্তীর্ণ লিজধারীদেরকে কোনোধরণের ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন। এটি জেলা প্রশাসক এবং জেলা পরিষদের পক্ষ থেকেও যৌথ বার্তা আপনাদের প্রতি। কোনোভাবেই কেউ এসে আমার নাম ব্যবহার করে, কিংবা বিএনপির কথিত নামধারী কতিপয় ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে এসে দোকান ভাড়া বা দখল নিতে চাইলে আমার নাম্বারে ফোন দিয়ে অবহিত করবেন। আমরা প্রশাসনের হস্তক্ষেপে আইনের হাতে তাদের সোর্পদ করবো ইনশাআল্লাহ। যারা বিগত দিনে দোকান অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করেছে তাদেরকে আপনারা এখনও ভাড়া প্রদান করলে আপনারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে গণ্য হবেন এবং চাঁদাবাজদেরকে চাঁদা প্রদান করলে আপনিও চাঁদাবাজকে উৎসাহিত করার অপরাধে অপরাধী। 

এরপর এস. আলম রাজীব সকল নেতৃবৃন্দ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সাথে সাক্ষাৎ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, গণসংযোগ এবং ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে তার প্রদত্ত বার্তা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং বর্তমান প্রশাসকের নেতৃত্বে শহরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন তিনি।


এছাড়া এস. আলম রাজীব নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ন-আহ্বায়ক এডঃ সরকার হুমায়ুন কবীর-কে ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা বার ভবনে যান। সাক্ষাৎ করেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এডঃ এইচ এম আনোয়ার প্রধানের সাথে।

সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যাপক এই কর্মসূচিগুলোতে এস. আলম রাজীবের নেতৃত্বে আরো অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক  গোলাম মোর্শেদ সজল, নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য মনোয়ন প্রত্যাশী ডাঃ আসিফ মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল সহ সাইবার ইউজার দলের জেলা, মহানগর,  বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির অসংখ্য নেতৃবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com