আড়াইহাজারের চেয়ারম্যান ডালিম গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল হক ডালিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডালিম কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আড়াইহাজার থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ডালিমকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে হারিয়ে কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন ফাইজুল হক ডালিম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং দুই বারের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন।
মতামত দিন