সিদ্ধিরগঞ্জে দুটি বিদেশি অস্ত্র ও গুলি সহ আটক ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি বিদেশি অস্ত্র ও গুলি সহ তিন জনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মুসলিম মিয়ার ছেলে খোরশেদ (৪৬), একই এলাকার লালমোহন লালের ছেলে রিপন (৩০), একই এলাকার মোঃ শহীদের ছেলে জয় (২৬)।
বুধবার দুপুরে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী রিভলভার ( ইংল্যান্ডের তৈরি ), ১ টি বিদেশী ( ফ্লেয়ার গান), দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজ সহ তিন জন অস্ত্রধারী সন্ত্রাসীদের আটক করা হয়।
আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধ ভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র দ্বারা সিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়-ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এবং তাদের কাছে থাকা অস্ত্রগুলো কোন বৈধ কোন কাগজপত্র নাই। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত দিন