বন্দরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০
নারায়ণগঞ্জের বন্দরে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ৯জনের একটি টিম ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরীদল তল্লাশি চালিয়েছিল। তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোেমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।
মতামত দিন