নারায়াণগঞ্জ

জিমখানা লেকে ভাসছিল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ শহরের জিমখানা লেক থেকে মো. রমজান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে লেকের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

নিহত মো. রমজান সোনারগাঁ উপজেলার মো. তাজ উদ্দিনের ছেলে। তিনি শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। মাঝে মাঝে মিশুক চালাতেন বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com