সাংবাদিক শিপনের মৃত্যুতে গভীর শোক
দৈনিক খবরের পাতা–এর চীফ ফটো সাংবাদিক শিপন আহমেদ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২টায় ইসলাম হার্ট সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ বড় জামে মসজিদে (শুক্কুরকারী জামে মসজিদ) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে। এরপর দ্বিতীয় জানাযা উত্তর নলুয়া ইসলামিয় মাদ্রাসায় বাদ জোহর অনুষ্ঠিত হয়। পরে নগরীর পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, সাংবাদিক শিপন আহমেদ ২০০১ সালে দৈনিক খবরের পাতা পত্রিকার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের স্বকীয় অবস্থান তৈরি করেন। এরপর ২০০৩ সাল থেকে একই প্রতিষ্ঠানে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার পাশাপাশি জাতীয় সংবাদ সংস্থা ফোকাস বাংলা ও জাতীয় দৈনিক জনকন্ঠ পত্রিকার সর্ব প্রথম ফটো শুরু করা সাংবাদিকদের সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় সম্পর্ক।

মতামত দিন