নারায়াণগঞ্জ

ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে সাদিকুর রহমান সাদিক (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাদিকুর রহমান সাদিক আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকার মো. মোবারক হোসেনের ছেলে 

বিষয়টি নিশ্চিত করে  নারায়ণগঞ্জ কোর্টের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, হত্যার দায়ে আসামি সাদিকুরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে ২ জুলাই রাতে 
আড়াইহাজার উপজেলার উজান গোবিন্দী এলাকায় সাদিকুর রহমান তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর (৪৩) কাছে টাকা ধার চায়। এসময় রাজিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। পরে রাজিয়ার ঘুমন্ত ছেলে তালহা (৮) কে কুপিয়ে হত্যা করে এবং আলমারিতে রাখা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সাদিকুর। 

এ ঘটনার পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত নামাদের নামে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিটা পায় পুলিশ। এতে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com