জামায়াত নেতাকে অবরুদ্ধ করার অভিযোগ !
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ ফতেহ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা নাসির উদ্দিনকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে ফতুল্লা থানায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর কোন সত্যতা পায়নি।
অভিযোগ করে মাওলানা নাসির উদ্দিন জানান, শনিবার (৮ নভেম্বর) জোহরের নামাজ শেষে তিনি ফতুল্লা মসজিদে অবস্থান করছিলেন। এ সময় রিয়াদ মো. চৌধুরী তার মোবাইলে ফোন করে মসজিদে অবস্থান নিশ্চিত হন এবং কিছুক্ষণের মধ্যেই ফতুল্লা থানা সংলগ্ন বাজার মসজিদের তৃতীয় তলায় এসে সরাসরি তাকে মাদ্রাসার সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ৩য় তলার গিয়ে তথ্যের সত্যতা পায়নি। জামায়াত নেতা মাওলানা নাসির উদ্দিনকে তার নিজ বাড়ীতে পেয়েছি। তিনিও এমন খবরে বিস্মিত হয়েছেন।
মতামত দিন