নারায়াণগঞ্জ

ব্যবসায়ী হত্যায় ৫ জনের যাবজ্জীবন

ফতুল্লায় ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিব হত্যায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ 
এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ৫ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লা এলাকার মো. আবুল কালামের ছেলে মানিক ওরফে গিয়ার মানিক (২৭), ঢাকা গেন্ডারিয়া এলাকার আক্কাস আলীর ছেলে উজ্জল (২৬), ফতুল্লা এলাকার হানিফ মোল্লার ছেলে রাহাত মোল্লা (২৪), ফতুল্লার মৃত হারুন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন ওরফে জয় (২৫) ও একই এলাকার দুলাল কাউন্টারের ছেলে জুলহাস ওরফে জয় (২৭)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ আগস্ট রাতে ফতুল্লা নয়ামাটি এলাকার মো. নওশাদ বেপারীর ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাকিব বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা হত্যা করেন। এই ঘটনায় মো. নওশাদ বেপারী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করা হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com