নারায়ণগঞ্জের ডিসি বদলী
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে বদলী করে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপ সচিব রায়হান কবির। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ওই আদেশ জারি করেন।এর আগে, ২০২৫ সালের ৯ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলায় যোগদানের পর জেলা পরিষদের প্রশাসকেরও দায়িত্ব পালন করছেন তিনি। রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জে যোগদানের আগে তাকে ‘মানবিক ডিসি’ খেতাব দেয়া হয়। নারায়ণগঞ্জবাসীর জন্য সর্বত্রক পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছেন জনগণের কল্যাণে কখনো গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচীতে এক লাখ সবুজ পাতার বৃক্ষরোপণ, ক্লিনে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন, জুলাই আগষ্ট শহীদদের স্মরণে দেশের প্রথম নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, বীর শহীদদের পরিবারদের আর্থিক প্রদান, তাদের স্মরণে বৃক্ষরোপন, সাইনবোর্ডে ‘গেইট অফ ডান্ডি’ নির্মাণ ঘোষণা, খেলাধুলা চাহিদা পূরণে কোচ খেলোয়াড়দের আর্থিক সহায়তা, কখনো পরিচ্ছনকর্মী কন্যা বিয়ে ও অসহায়দের সুবিধার্থে আর্থিক সহায়তা প্রদান, নারায়ণগঞ্জ স্টেডিয়াম উন্নয়নে ১ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ, কখনো ছুটে যায় ডেঙ্গু কিট ও আয়রন ট্যাবলেট নিয়ে হাসপাতালে, নবজাতকদের জন্য এনআইসিইউ চালু করা, চাদাঁবাজ সন্ত্রাসীদের আটক করে এক মাসের ডিটেশন প্রদান, পাসপোর্ট অফিসে দালালীতে কারাদন্ড, নিশ্চিত নিরাপদ খাদ্য প্রদানে মোবাইল কোর্ট এবং যানজট ও হকার মুক্ত নগর গড়ে তুলতে দফা দফা বৈঠক চলমান অব্যাহত রেখেছেন।
মতামত দিন