নারায়াণগঞ্জ

মেয়র আইভী জামিন পেলেন না

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দুই মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালত তার জামিন নামঞ্জুর করেন। জামিন শুনানির সময় সাবেক মেয়র আইভী আদালতে উপস্থিত ছিলেন না। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশের ওপর হামলার ঘটনার ঘটনায় মামলা ও ফতুল্লার ইয়াসিন হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেন আদালত। 

উল্লেখ্য, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি করে রাখা হয়। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। সেই মামলায় গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। এরপর ফের নতুন করে আরও পাঁচটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। সেই পাঁচ মামলার মধ্যে দুই মামলায় আজ জামিন শুনানি হয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com