রাজনীতি

বিএনপি প্রার্থী মান্নানের সম্পদ ১৪ কোটি ৬৮ লাখ

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থীসোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোট সম্পদের পরিমাণ ১৪কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। তার কাছে নগদ অর্থের পরিমাণ ৩৩ লাখ ১৫ হাজার ৪৪টাকা। তার বাৎসরিক আয় ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫২ হাজার৬৮০টাকা। তার ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০টাকা ম‚ল্যের দুটি মটরযান রয়েছে। রয়েছে৮লাখ ৬০হাজার টাকা ম‚ল্যের দুটি আগ্নেয়াস্ত্র। তার মোট ১ হাজার ২৫৯.৬২ শতাংশ অকৃষিজমি রয়েছে যার আনুমানিক ম‚ল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। এছাড়া ৫ কোটি ৮০লাখ ৬৬ হাজার ৬২৮টাকা ম‚ল্যের দুটি ৭ তলা এবং ৩তলা ভবন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষ্যেনির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com