Box-5

নতুন বই পেয়েছে শিশুরা, পাননি সপ্তম-অষ্টমের শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক শিক্ষার সকল শ্রেণির বই চাহিদা অনুযায়ী পাওয়াগেলেও মাধ্যমিকের কয়েকটি বিষয় ছাড়া বাকি বই এখনো পাওয়া যায়নি। এমনকি সপ্তম ও অষ্টমশ্রেণির কোনো বই জেলায় পৌঁছায়নি বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুররহমান।ফলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে মাধ্যমিকের সকল শিক্ষার্থীনতুন বই হাতে পাননি।এছাড়া, দাখিলের ষষ্ঠ থেকে নবম শ্রেণিরও কোনো বই জেলায় পৌঁছায়নি বলেজানান জেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়া এবতাদিয়ার ষষ্ঠ শ্রেণিরও কোনো বই পাননি বলে জানান।আতিকুর রহমান বলেন, “মাধ্যমিকের সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের সংকট অন্যান্যজেলাগুলোতেও রয়েছে।”নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ বলেন,নবম শ্রেণির সব পেলেও ষষ্ঠ শ্রেণির কেবল বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের বই পেয়েছেন।কিন্তু সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো বই-ই পাননি।“আমরা চাহিদাপত্র দিয়ে রেখেছি। আশা করছি, আমাদের হাতে অতিসত্ত্বর বইচলে আসবে। বই যা পেয়েছি তা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে”, যোগ করেনতিনি।সদর উপজেলার কমর আলী হাই স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র নাম প্রকাশ না করারশর্তে বলেন, “সকাল দশটায় আমি স্কুলে চলে আসি। কিন্তু এসে শুনি আমাদের কোনোসাবজেক্টের বই নাকি আসেনি। পুরো জেলাজুড়েই নাকি বই আসেনি।”নতুন বই না পাওয়া এ শিক্ষার্থী স্কুলের প্রাঙ্গণে বিমর্ষ মুখে দাঁড়িয়ে থাকতেওদেখা যায়।তবে, নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অর্নি আক্তার মেহেরিমা।“বছরের প্রথম দিনে স্কুলে এসে নতুন বই হাতে পেলে খুবই আনন্দ লাগে। আমিএই আনন্দ পেতেই প্রথম দিন স্কুলে আসি”, যোগ করেন অর্নি।এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই সকল বই হাতেপেয়েছেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের কারণে বই উৎসবের উদযাপন করা নাহলেও শিশুরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।সদর উপজেলার ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মরিয়ম খাতুন বলেন, “আমাদের শিশুরা সবাই নতুন বই পেয়েছে। রাষ্ট্রীয় শোকেরকারণে এবার বই উৎসবের জাকজমকপ‚র্ণ আয়োজন করা হয়নি। কিন্তু প্রতিটি ক্লাসে বই বিতরণেরসময় শিশুরা খুবই আনন্দিদ ছিল।”শিশু শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌঁছে দিতে পেরে সরকারেরপ্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।এদিকে, ৭৩ নম্বর কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারায়ণগঞ্জউচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেননারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com