Box-3

প্রতিদ্ব›দ্বীদের ঠেকাতে গিয়াসের দৌড়ঝাপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেশে প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণায় নামার আগেই কে, কাকে পিছনে ফেলবেন- সে হিসাব কষতে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে। এ দৌড়ে শামিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন। এছাড়া আরও বেশ কয়েকজন প্রার্থীও দৌড়ঝাপ শুরু করেছেন বলে গুঞ্জন উঠেছে।
তারা দু’জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের গলদ খুঁজে সে বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতেও প্রস্তুতি নিয়ে রেখেছেন। সংগ্রহ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্রের নকলও।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স‚ত্রমতে, গত ৩ জানুয়ারি ৫৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪০ জনকে বৈধ প্রার্থী বলে ঘোষণা করা হয়। তাদের মধ্যে গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন। বিএনপির এ সাবেক সংসদ সদস্য এবার দু’টি আসনেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি তার দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়নপত্রের নকল তুলেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র, তার সঙ্গে যুক্ত হলফনামা কিংবা অন্য কোনো তথ্যে ঘাটতি বা গলদ খুঁজে পেলে সে বিষয়ে কমিশনে অভিযোগ দিতে পারেন প্রতিদ্বন্দ্বীরা। তবে, এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হলফনামার নকল তুলতে হয়।
নির্বাচন অফিস বলছে, গিয়াস উদ্দিন এখন পর্যন্ত চারটি মনোনয়নপত্রের নকল তুলেছেন। তার মধ্যে দু’টি তুলেছেন তার নিজের এবং অপর দু’টি তুলেছেন তার প্রতিদ্বন্দ্বীদের। তারা হলেন- বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী (নারায়ণগঞ্জ-৪) এবং বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩)।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com