নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদল নেতাকে লক্ষ্য করে গুলি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সাবেক সভাপতি আমির হোসেন কে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে গুলির আঘাতে তার গাড়ির গøাস ভেঙে যায়। রবিবার (১ ফেব্রæয়ারী) রাতে আড়াইহাজারের বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমির হোসেন আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি । তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।
স্থানীয় স‚ত্রে জানা গেছে, রাত ৮ টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্য গাড়ি নিয়ে যাওয়ার পথে আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে চড়ে দুই অজ্ঞাত ব্যাক্তি এসে তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় চালকের আসনে বসা ছিলেন আমির হোসেন। পাশের আসনে বসা ছিলেন তার বন্ধু ও মাহমুদপুর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গুলির আঘাতে গাড়ির গøাস ভেঙে গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে যুবদল নেতা সাদেকুর রহমান বলেন, ‘সারা দিন ব্যাপী মাহমুদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর প্রচারণা চালিয়েছি আমরা। প্রচারণা শেষে গাড়ির ‘টিভি মনিটর’ মেরামত করার উদ্দেশ্যে আড়াইহাজার বাজারে গাড়িটি নিয়ে যাই। মনিটর ঠিক করে বাড়ি ফেরার পথে গোপালদী-মাহমুদপুর বাইপাস সড়কে পৌঁছলে একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দু’জন যুবক গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে গাড়ি চলন্ত অবস্থায় থাকায় ভাগ্যক্রমে গুলি আমাদের গায়ে লাগেনি। পরে দুর্বৃ’ত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় আমির হোসেন মৌখিকভাবে আমাদের জানিয়েছে। তার গাড়ির পেছনে থেকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি মুখোশ পড়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত করে সংশ্লিষ্টদের চিহ্নিত করার কাজ চলছে।
মতামত দিন