Box-3

স্বপ্নের আড়াইহাজার গড়ে তোলার অঙ্গীকার আজাদের

বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলবো। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।
রবিবার আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম আজাদ আরো বলেন, আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। আর্থসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত এবং অর্থনৈতিক কর্মকাÐ বেগবান করার পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের এলাকায় বৈধভাবে গ্যাসের ব্যবস্থা করব। নির্বাচিত হলে আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এছাড়া সবাইকে বৈদ্যুতিক গ্যাস সংযোগ এনে দেওয়ার প্রতিশ্রæতি দেন তিনি।
তিনি বলেন, ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাÐ বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকের প্রণোধনা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো করা হবে।’
উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভ‚ইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ, বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, ভিপি কবির হোসেন, মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম এবং ছাত্রদল নেতা মোবারক হোসেন ও রফিকুল ইসলাম রফিক।
আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আয়োজিত এ সমাবেশে হাজার হাজার নেতা-কর্মীর ঢল নামে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com