Box-3

অস্ত্রের ব্যবহার ও কালো টাকা ছড়ানোর শঙ্কা কাসেমীর

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “রিউমার আছে কিছু। আমি চোখে দেখিনি। কিন্তু কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো। টাকার ছড়াছড়ি হলে তখন আর ফেয়ার ইলেকশন থাকে না।”
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে জোটের এ প্রার্থী বলেন, “শোনা যায়, অনেকের কাছে অস্ত্র আছে। বৈধ, অবৈধ ইত্যাদি। যদি এটিই সত্য হয় তাহলে এই ব্যাপারটিকে সমগুরুত্ব দিয়ে দেখার দাবি জানাই।”
তিনি আরও বলেন, “কোনো একটি পার্টিকুলার দল অপকৌশল করবে, এই ধরনের আলোচনা হচ্ছে। এই কৌশল যারা সাপ্লাই দিচ্ছেন এবং তারা অ্যাপ্লাই করবেন, তাদের বলতে চাই, এইভাবে বিজয়ী হয়েও তৃপ্তি পাবেন না। নিজের বিবেক তো থাকা দরকার। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন।”
ভোটের মাঠে প্রত্যাশা জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমি শুধু সময় গুনতেছি, ১২ তারিখ আমি বিজয়ের মালা পড়বো।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com