Box-2

মন্ত্রিসভায় আলোচনায় নজরুল ইসলাম আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া তিনি বিএনপির ঢাকা বিভাগীর সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এদিকে বিএনপি দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হলে এবার মন্ত্রিসভার তালিকা নিয়ে আলোচনা শুরু হয়। কে আসবে কারা আসবে মন্ত্রি পরিষদে। মন্ত্রিসভার তালিকা নিয়ে আলোচনায় রয়েছে নারায়ণগঞ্জের সদ্য নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ নিয়ে রাজনীতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। 
জানা গেছে, সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পান। এই আসনে ৬৫ শতাংশ ভোট পড়েছে। ফলে এ হিসেব অনুযায়ী, ৪২ হাজারে অধিক ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। ফলে তার ঝুড়িতে বিশাল জয়ের কৃতিত্ব যোগ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রস্তুতিও চলছে ত্বরিতগতিতে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এমনটা এক প্রকার নিশ্চিত। আগামী ১৭ ফেব্রæয়ারি হবে নতুন মন্ত্রিসভার শপথ। কারা থাকবেন সেখানে, কাদের নিয়ে আলোচনা হচ্ছে সেটা এখন সকলের আগ্রহের বিষয়।
এদিকে নারায়ণগঞ্জে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। তার মধ্যে সবার আগে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নাম উঠে আসছে। কারণ বিগত আন্দোলন সংগ্রামে প্রথম সারিতে থেকে রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি। একারণে বিগত আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়তে হয়। হামলা-মামলার শিকার হন তিনি। যেকারণে তিনি এবার মন্ত্রিসভায় ডাক পেতে পারেন। এ নিয়ে চারদিকে নানা গুঞ্জন শুরু হয়েছে। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com