প্রধান খবর

নির্বাচন শেষে মন্ত্রিসভার দিকে বিএনপির নজর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার বিএনপি দলটির শপথ অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি দলটি সরকার গঠন করতে যাচ্ছে। সেখানে মন্ত্রিসভায় কে কে থাকছে তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে রাজধানীর লগোয়া নারায়ণগঞ্জ জেলায় বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্যেও কেউ কি ঠাঁই পাবেন? তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে নারায়ণগঞ্জ জেলায় নির্বাচিত বিএনপি চার সংসদ সদস্যের নাম উলোচনায় উঠে আসছে। 
জানা গেছে, নির্বাচনে বিএনপির বড় জয়ের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার অপেক্ষা। নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়েও সাধারণ মানুষসহ সব মহলে কৌত‚হল রয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহরুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম। 
এদের মধ্যে নজরুল ইসলাম আজাদকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে। এছাড়া এই তালিকায় নারায়ণগঞ্জের আরও একাধিক ব্যক্তিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তবুও নারায়ণগঞ্জ বিএনপির নজর এখন শপথ অনুষ্ঠানের দিকে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ প্রার্থীর নাম ইতোমধ্যে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ফলাফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন, স্বতন্ত্র প্রার্থী সাতটি আসন, জাতীয় নাগরিক পার্টি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com