অবৈধ গ্যাস সংযোগে কারখানায় উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে কারখানাগুলোর মালিকপক্ষকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) বিকেলে জালকুড়ি মাদবর বাজার ও আমতলা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।
স‚ত্র জানায়, মাদবর বাজারের জিসান ওয়াশিং লন্ড্রি নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে উৎপাদন চালানো হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালতের তদারকিতে কারখানাটির গ্যাস উৎস পয়েন্ট বন্ধ করা হয় এবং মালিকপক্ষকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, আমতলা এলাকার বিসমিল্লাহ ফার্নিচার নামের একটি খানাটলি কারখানাতেও অবৈধ গ্যাস সংযোগ পাওয় যায়। সেখানে উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, মোট দুটি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ দুই লাখ ৭০ হাজার টাকা।
মতামত দিন