Box-5

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডেমরা থানা পুলিশ।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com