Box-5

সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় ২০ লাখ টাকার বই জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকা থেকে অবৈধভাবে পরিচালিত একটি বই ছাপাখানার মেশিন ও বিপুল পরিমাণ ছাপানো বই উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক ম‚ল্য প্রায় ২০ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার সিরিজ ও পাঞ্জেরী প্রকাশনীর গাইড বই অনুমতি ছাড়া ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা প্রায় চার হাজার কপি বই এবং ছাপার মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com