Box-5

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৫ ফেব্রæয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাওয়া মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামের সন্তান। তিনি সোনারগাঁও থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মামুনের ছোট ভাই।
মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ) এবং পেশায় ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে অবস্থিত পরিবেশবান্ধব কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। 
১৯৬৬ সালে জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি (এফসিএমএ) অর্জন করেন।
উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে তৈরি পোশাকের পাশাপাশি আবাসন খাতেও তাঁর বিনিয়োগ রয়েছে। তিনি তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সদস্য। এসব সংগঠনের বিভিন্ন কমিটিতে তিনি দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com