অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ ১৮ টি মামলার আসামি দিপুকে বিভিন্ন অস্ত্র সহ গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের বন্দর প‚র্ব চাঁদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার র্যাব-১১ এর অধিনায় লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ দিপু (৩২) নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর ইউনিয়নের প‚র্ব চাঁনপুর গ্রামের মুইচা কালাম ওরফে আবু কালামের ছেলে। তার বিরুদ্ধে বন্দর থানায় অন্তত ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে ১টি অস্ত্র, ১টি হত্যা, ৮টি হত্যা চেষ্টা, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ৩টি চাঁদাবাজি ও ২টি মাদক মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নারায়ণগঞ্জের বন্দর এলাকার শীর্ষ সন্ত্রাসী দিপু ও তার বাহিনী অপরাধম‚লক কর্মকাÐের মাধ্যমে বন্দর ও তার আশে পাশের এলাকাকে আতঙ্কের জনপথ তৈরী করে রেখেছে। দিপুর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, জমিদখল ও আধিপত্য বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া আধিপত্য বজায় রাখতে দিপু প্রায়ই আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে আসছিল। দিপু বাহিনীর ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদকের একটি বিশাল নেটওয়ার্ক গড়ে উঠে। তার সরাসরি তত্ত্বাবধান এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১০ মার্চ রাত সাড়ে ১১ টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন প‚র্ব চাঁনপুর গ্রামে আসামী দিপুর বাড়িতে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু এবং বেশ কিছু লোহার পাইপসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানা হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন